শেরপুর আদালত চত্বরে ১৯৫ বোতল ভারতীয় মদ ধ্বংস
আল-আমিন স্টাফ রিপোর্টারঃ শেরপুর জেলার নালিতাবাড়ী থানা ও শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ২টি মামলায় জব্দকৃত ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৯৫ বোতল মদ ১৩ মে সোমবার দুপুর ২টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ধ্বংস করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা মাদক কারবারিদের থেকে জব্দ করা দুটি মামলার ম্যাক ডুয়েলস ও রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের ১৯৫ বোতল মদ সোমবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভুঁইয়া উপস্থিতিতে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে ধ্বংস করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার শহীদুল হক, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুস সালাম, আদালতের কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM