মেহেরপুরে রাস্তার নির্মাণ কাজ পরিদর্শনে পৌর মেয়র রিটন
মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদের পিছনের নির্মিত রাস্তা পরিদর্শন করেন মেহেরপুর পৌরসভার মেয়র ও মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।
আজ মঙ্গলবার দুপুরে হোটেল বাজার জামে মসজিদের পেছনে রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শন করেন।
এ সময় তিনি কাজের অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
রাস্তার কার্পেটিং কাজ প্রসনের সময় উপস্থিত ছিলেন প্রজেক্ট ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, মেহেরপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী ফারুক হোসেন সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM