নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন বেড়া উপজেলার যমুনা নদীর বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে রাজশাহী অঞ্চলের নৌ-পুলিশের পুলিশ সুপার মহাদয়ের দিক নির্দেশনায় অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার ১৩ই মে-২০২৪ সকালে মোহনগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ৮জন ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে নাজিরগঞ্জ নৌপুলিশের সদস্যরা।
এরা হলো, ১। মোঃ শফিকুল ইসলাম (৫০),২। মোঃ হাসিবুর রহমান শিবলু (২৬), ৩। মোঃ নুরুল ইসলাম মোল্লা (৩০), ৪। মোঃ ফটিক সরদার (৪৫),৫। মোঃ জিল্লুর রহমান প্রাং (৩৫), ৬। মোঃ নাছির খাঁ (৩০),৭। মোঃ ছারোয়ার হোসেন (৪৫), এদের সর্বথানা-বেড়া, সর্বজেলা- পাবনা।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়,
২টি বালু ভর্তি বান্ধহেড যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।
এবিষয়ে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি ওসি সাইদুর রহমান জানান, পদ্মা ও যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM