রাজশাহী নগরীর হাজরাপুকুরে স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা।
রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী নগরীতে স্ত্রীর ওপর অভিমান করে ফরহাদ হোসেন নামে এক ব্যক্তি গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।রোববার (১২ ই মে) ভোর সাড়ে ৪টার দিকে চন্দ্রিমা থানাধীন হাজরাপুকুর ডাবতলা এলাকার রোকশানা খাতুনের ভাড়াটিয়া বাসা থেকে ফরহাদ হোসেনের (৩০) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এদিকে বাবার মৃত্যুতে একমাত্র কণ্যা সন্তান ফাহিমার আহাজারিতে ডাবতলা এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। তার কান্না থামছেই না। অন্যদিকে একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন ফরহাদের মা।
ফরহাদের স্ত্রী আশিয়া খাতুন জানান, হাজরাপুকুর ডাবতলা এলাকার রোকশানা খাতুনের ভাড়াটিয়া বাসায় স্বামী ফরহাদ হোসেনসহ দুই সন্তান ও শাশুড়িকে নিয়ে ভাড়া থাকেন। তিনি বাসা বাড়িতে ও তার স্বামী ঢালাই কারখানায় কাজ করেন, তাও নিয়মিত কাজে যেতেন না। বর্তমানে তার স্বামী কাজকর্ম না করে বাসায় থাকেন। এ নিয়ে বিভিন্ন সময় ফরহাদ হোসেনের সঙ্গে আশিয়ার নানা বিষয় নিয়ে মান অভিমান হয়। এতে অভিমান করে ফরহাদ হোসেন বাড়ির উঠানে সজিনা গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম গণমাধ্যমকে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM