দাখিল মাদ্রাসায় দুই জন পরীক্ষার্থী আট জন শিক্ষক,পাশ করেনি কেউ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বজ্রনাথপুর দাখিল মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিলেন মাত্র দুইজন পরীক্ষার্থী। তবে তাদের কেউ পাশ করতে পারেনি।
রোববার (১২ মে) প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পর্যবেক্ষন করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, এইবার পরীক্ষায় অংশগ্রহণের জন্য বজ্রনাথপুর দাখিল মাদ্রাসা থেকে ৮জন পরিক্ষার্থী ফরম পূরণ করেছিল। কিন্ত এর মধ্যে মাত্র দুইজন পরিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল কিন্তু দুজনই ফেল করে।
বজ্রনাথপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার এজাজুল হক বলেন, করোনার পর থেকে আমাদের মাদ্রাসার অবস্থা খারাপ। মাদ্রাসাটি এমপিও ভুক্ত না হওয়ায় শিক্ষকরা বেতন পান না। বেতন না পাওয়ার কারনে তাদের মনোবল ভেঙ্গে গেছে।
তিনি আরোও বলেন, মাদ্রাসাটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে ভালো ফলাফল করে আসছিল। কিন্ত হঠাৎ করে ২০১৭ সালে কিছু জটিলতার কারণে নবায়ন (মাদ্রাসা বন্ধ) বাতিল হয়ে যায়। পরে আমি বিভিন্ন মন্ত্রাণলায় ঘুরাঘুরি করে ২০২২ সালে আবার মাদ্রাসাটি চালু করি। এখন মাদ্রাসায় মোট ১০০ জন শিক্ষার্থী আছে। সামনে দিনে চেষ্টা করবো ফলাফল ভালো করার।
গোমস্তাপুর উপজেলা শিক্ষা অফিসার মুসাহাক আলী বলেন, আমি যোগদান করিছি গত মাসে। আমার যোগদানের আগেই এখানে পরিক্ষা হয়েছিল। যেহেতু সেখানে ছাত্র সংখ্যা কম তাই অনুমান করাই যায় সেখানে ভালো পাঠদান হয় না। আমি পরবর্তীতে বিষয়টি খতিয়ে দেখবো।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM