২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার সাইদুজ্জামান খান মাতোর মৃত্যুতে রাসিক মেয়রের শোক ।
রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও নগরীর বোসপাড়া নিবাসী মোঃ সাইদুজ্জামান খান মাতোর (৭০) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার ১১ ই মে এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র ।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খারুজ্জামান লিটন মহোদয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, শনিবার সকাল ৮টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন সাইদুজ্জামান খান (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM