মেহেরপুরে সুইপার কলোনির আবাসিক স্থান পরিবর্তনের দাবিতে ৮,৯ ওয়ার্ডের স্থানীয়দের মানববন্ধন
মেহেরপুরে ঈদগাহ ও কবরস্থানের পবিত্রতা, পরিবেশ রক্ষার জন্য সুইপার কলোনির আবাসিক স্থান পরিবর্তনের দাবিতে র্যালি ও মানববন্ধন করেছেন মেহেরপুর পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল ) সকাল সাড়ে ১১ টার দিকে মেহেরপুর কলেজ মোড় গোল চত্ত্বর এলাকা থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সুইপার কলোনির আবাসিক স্থান পরিবর্তনের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এ সময় বক্তারা বলেন, অনতিবিলম্বে মেহেরপুর গরুর হাটে সুইপার কলোনির কাজ বন্ধ না করলে আন্দোলন আরো জোরদার করা হবে। অন্যথায় কাজ বন্ধ করার জন্য পৌরসভার ৮ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ডের সকল বাসিন্দাদের সাথে নিয়ে আমরা রাস্তায় নামবো।
এ সময় উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনজুরুল কবির রিপন, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ বিন হাশেম কামরুল, মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান আনন্দ সহ ৮ নম্বর ৯ নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM