বালিয়াকান্দিতে মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী সাধারণ ভোটারদের সাথে মতবিনিময়
রাজবাড়ী প্রতিনিধি:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাঁস প্রতিক নিয়ে নির্বাচন করেছেন। ত্যাগী আওয়ামী পরিবারের সদস্য ও দুই বারের নির্বাচিত মহিলা ভাইস-চেয়ারম্যান,খোদেজা বেগম।
বুধবার (৮মে) বিকেল ৪ টায় উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া খেয়াঘাট এলাকায় আব্দুল বাতেন এর সভাপতিত্বে, প্রায় ৪ শতাধিক ভোটারদের সাথে মতবিনিময় করেন।
উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ, মতবিনিময়, উঠান বৈঠক করছেন। সেখানে তিনি জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার পোস্টার টাঙিয়ে এবং সামাজিক
সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন।
ভোটারদের উদ্দেশ্যে খোদেজা বেগম বলেন, আমি পর পর দুই বার মহিলা ভাইস-চেয়ারম্যান হয়ে আপনাদের সেবা করেছি, তৃতীয় বারের মতো নির্বাচনে করছি, আমি আশা করি আপনারা পূনরায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে উপজেলা বাসির সেবা করার সুযোগ দিবেন।
এ সময় উপস্থিত ছিলেন, বালিয়াকান্দ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম (মন্টু) ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক মো.শরিফুল ইসলাম, এস কে সাবু, রাজু আহম্মেদ, মো.ছাচ্ছু শেখ, প্রমুখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM