1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে সালিশী বৈঠকের জেরে গুলি: হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার, অস্ত্র উদ্ধার লক্ষ্মীপুরে ইত্যাদি’র বিশেষ পর্বের শুটিংয়ে প্রশাসনিক সহযোগিতা চাইল আয়োজক প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন লক্ষ্মীপুরে চার বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন অনিয়মে জরিমানা ৩৫ হাজার নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে অচল পরিবহন ব্যবস্থা, ভোগান্তিতে যাত্রীরা রাজশাহী নগর উন্নয়ন ও স্মার্ট সিটি গঠনে একসঙ্গে কাজ করবে রাসিক–রুয়েট ১২ দিনে রাজশাহীতে পদ্মার পানি বেড়েছে ১.৩০ মিটার যশোরের বাঘারপাড়ায় খাজুরায় প্রকাশ্যে কুপিয়ে যুবদল নেতা হত্যা।

যুগান্তর প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ২৫৪ বার পঠিত

যুগান্তর প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকী পালন।। গোয়ালন্দে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে যুগান্তরের প্রতিষ্ঠাতা ও যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ জুলাই) বাদ আছর উপজেলা মডেল মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানের আয়োজন করে যুগান্তর স্বজন সমাবেশ গোয়ালন্দ উপজেলা শাখা। 

দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব ও স্বজন সমাবেশের ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মো. আজম আহমেদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন স্বজন সমাবেশের উপদেষ্টা ও যুগান্তরের গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ, স্বজন সমাবেশের সভাপতি আতাউর রহমান মন্জু,  সহ- সভাপতি মো. শফিউল্লাহ মন্ডল, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক হুমায়ন আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক মুরাদ হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল মুন্সি ও স্হানীয় মুসুল্লীবৃন্দ। পরে সকলের মধ্যে তোবারক বিতরণ করা হয়।

মৃত্যু বার্ষিকী উপলক্ষে দুইদিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ৯ টায় বৃক্ষরোপণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD