জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকসেদ আলী মন্ডল নির্বাচিত।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আলহাজ মোকসেদ আলী মন্ডল ( মাস্টার ) । তিনি মোটরসাইকেল প্রতীকে ১৯৫৩৯ ভোট পেয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নুরুন্নবী আরিফ আনারস প্রতীকে ৩১৮৮ ভোট ও মোসা: নাজমা আক্তার লাকি ঘোড়া প্রতীকে ৬৯২ ভোট পেয়েছেন । দুই প্রার্থীর মধ্যে বিপুল ভোটার ব্যবধানে আলহাজ মোকসেদ আলী মন্ডলকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জয়পুরহাট , উপজেলা পরিষদ নির্বাচন -২০২৪ জনাব মোঃ ফজলুল করিম ।
মোকসেদ আলী মন্ডলের বিজয়ের খবরে আক্কেলপুরের হাজার হাজার জনতা তার বাড়ির সামনে মিষ্টি ও ফুলের তোড়া নিয়ে হাজির হয় । তারা তাদের বিজয়ী কাঙ্ক্ষিত ব্যক্তিকে একনজর দেখার জন্য ভিড় জমায় । শালুককুড়ি গ্রামের মুক্তিযোদ্ধা তমিজউদ্দিন এর স্ত্রী মোসা : মর্জিনা বেগম নব নির্বাচিত চেয়ারম্যান ( চাচা ) কে তার নিজ হাতে মিষ্টি মুখ করান।
তিলকপুর বাজারের ডাক্তার জাকির বলেন , দীর্ঘদিন পর আমরা এলাকার একজন সৎ, কর্মঠ, জনদরদী চেয়ারম্যান পেলাম । যার দ্বারা এলাকার অসম্পন্ন উন্নয়ন আগামীতে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM