পাবনার সুজানগরে উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীন সহ ১১ জনকে র্যাব-১২ প্রায় ২৩ লক্ষ টাকা সহ আটক করেছে ।
পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীন সহ ১১ জনকে আটক করেছে পাবনা র্যাব-১২ ।
এসময় তার ১১ জন সহযোগীদের নিকট থেকে দুটি ব্যাগভর্তি ২২ লাখ ৮২ হাজার ৭শ টাকা জব্দ করেছে
মঙ্গলবার ৩টার দিকে র্যাব-১২ পাবনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে ।
সুজানগরের চর ভবানিপুর মুজিব বাঁধের ওপর থেকে তাদের আটক করে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান জানান, সুষ্ঠু নির্বাচনের আয়োজনের অংশ হিসেবে টহলরত অবস্থায় শাহিনুজ্জামান শাহীনসহ ১১ জনকে আটক করা হয়।
এসময় শাহিনের কাছ থেকে ব্যাগভর্তি প্রায় ২৩ লক্ষ টাকা জব্দ করা হয়েছে।
টাকাগুলো নির্বাচনকে প্রভাবিত করার জন্য ব্যবহার করা হচ্ছিল বলে শাহিনুজ্জামান শাহীনকে র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
আটকদের ব্যাপারে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে, তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, ৮ মে পাবনার সুজানগর উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে আনারস মার্ক প্রতীকের শাহীনুজ্জামান শাহীনের সঙ্গে একমাত্র প্রতিদ্বন্দ্বী
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব (মোটর সাইকেল) মার্কা প্রতীক।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM