নাজিরগঞ্জ নৌপুলিশের সফল অভিযানে মালিক বিহীন পাতানো অবস্থায় অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল ও অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার ৫ই মে সকাল হতে দুপুর পর্যন্ত পদ্মা নদীর নাজিরগঞ্জ ফেরিঘাট হইতে পাবনা সদর থানা সীমানা পর্যন্ত নৌ টহল পরিচালনা কালে সাতবাড়িয়া, চরভবানীপুর ও চরতারাপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া পদ্মা নদীতে মালিক বিহীন পাতানো অবস্থায় অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল ১লাখ ১০ হাজর মিটার ও নিষিদ্ধ চায়না দুয়ারী ১৫২পিছ জব্দ করে পুলিশ। যার বাজার মুল্যো প্রায় ৩৩ লাখ টাকা। পরে তা প্রকাশ্যে জনগণের উপস্থিতিতে পুড়িয়ে দেওয়া হয়।
এবিষয়ে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি ওসি সাইদুর রহমান জানান, পদ্মা নদীতে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল কাউকে মাছ স্বীকার করার কোন সুযোগ দেওয়া হবে না।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM