নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সফল অভিযানে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন ও নিষিদ্ধ চায়না দুয়ারী দিয়ে মাছ ধরার অভিযোগে দুইজন ব্যক্তি গ্রেফতার করেছে নৌপুলিশ।
এরা হলো,পাবনা সদর থানধীন চর বলরামপুর গ্রামের মৃত আরান মল্লিক এর ছেলে ১। মোঃ কদ্দুস মল্লিক (৫৫) ও একই থানার শ্রীরামপুর গ্রামের মোঃ আঃ গফুর মালিখার ছেলে ২। মোঃ সুমন হোসেন (৩০) কে গ্রেপ্তার করে নৌপুলিশ।
এসময় এদের দুইজনের নিকট হতে উদ্ধার করা হয় বিপুল পরিমাণে নিষিদ্ধ চায়না দুয়ারী ও ইঞ্জিন চালিত নৌকা। যার মুল্যো আনুমানিক প্রায় ১ লাখ টাকা।
এবিষয়ে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি ওসি সাইদুর রহমান জানান, পদ্মা নদীকে সুরক্ষিত করতে নাজিরগঞ্জ নৌপুলিশ সদা প্রস্তুত রয়েছে। অবৈধ বালু উত্তোলন ও নিষিদ্ধ চায়ান দুয়ারী দিয়ে মাছ সুযোগ দেওয়া হবে না কাউকে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM