রূপগঞ্জে সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,সাবেক মন্ত্রী, বর্তমান সংসদ সদস্য ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশে রূপগঞ্জের জাঙ্গীর-ভিংরাবো সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল ৪ মে শনিবার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকরী পরিষদের সদস্য আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাছুম চৌধুরী অপু, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন দোলন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মজিবুর রহমান লিটন, আওয়ামীলগি নেতা শাহনাজ আহমেদ, বদরুদ্দিন, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদিন ডিপটি, যুবলীগ নেতা জাকির হোসেন, মোবারক হোসেন, মাহবুবুর রহমান, মফিজুর রহমান, আব্দুস ছাত্তার ভুঁইয়া, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, পনির হোসেন, সমাজসেবক মোবারক হোসেন প্রমুখ।
পরে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM