বগুড়া গাবতলী মডেল থানা গত দুই মাসে চাঁদাবাজি সন্ত্রাসী মাদকদ্রব্য সহ বিভিন্ন মামলায় প্রায় ১৫০ জন আসামিকে গ্রেফতার করেছে।
বগুড়ার গাবতলী মডেল থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নেতৃত্বে গত দুই মাসে প্রায় দেড় শতাধিক আসামি গ্রেফতার করেছে।
বিশেষ করে পাইকারি খুচরা মাদকদ্রব্য বিক্রেতা এবং সেবন আসামী এরা গাজা হিরোইন ইয়াবা সহ বিভিন্ন ধরনের নিশা জাতীয় ট্যাবলেট শতাধিক আসামীকে গ্রেফতার করে মাদকদ্রব্য বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আদালতে বিচারের জন্য প্রেরণ করেছেন। এবং বাকি আসামিগুলি সাজাপ্রাপ্ত ও আদালত কর্তৃক পরোয়ানা মূলে গ্রেফতার করে।
অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান ,যতদিন এই গাবতলী মডেল থানার থাকবো এর মধ্যে সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্যকারী বিশৃঙ্খলাকারী এবং জনগণের জান মালের নিরাপত্তায় নিয়োজিত থাকবো সেই সঙ্গে অত্র থানায় যত প্রভাবশালী মাদকদ্রব্য ব্যবসায়ী হোক এবং সেবন কারীহোক তাদেরকে গ্রেফতার করবোই এবং বিচারের জন্য আদালতের সৌন্দর্য করবোই এটা আমার প্রতিজ্ঞা ।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে আর অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ১০ ( দশ )জনকে গ্রেফতার করেছে।
গাবতলী মডেল থানার রাত্রিকালীন অভিযানে এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ আল আমিন, এসআই (নিঃ) মোঃ জাহিদুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ রাশেদুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ রুবায়েত রাকিব, এসআই (নিঃ) মোঃ আব্দুল কুদ্দুস, এএসআই (নিঃ) শ্রী জয়দেব কুমার সাহা, এএসআই (নিঃ) মোঃ ছামিউল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ আব্দুল বারেক, এএসআই (নিঃ) মোঃ শামীম হোসেন, এএসআই (নিঃ) মোঃ মিথুন রহমান সঙ্গীয় ফোর্সসহ গাবতলী থানাধীন বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামী ১. মোঃ মিঠু মিয়া (২৬), পিতা-মোঃ হাবিবুর রহমান, সাং-ধোড়া মধ্যপাড়া,
গ্রেফতারি পরোয়ানা ২. মোঃ শাকিল (২৭), পিতা-ভুট্টা প্রাং, ৩. মোঃ নয়ন (২৭), পিতা-মোঃ বাবু,উভয়সাং-সন্ধ্যাবাড়ী মধ্যপাড়া, ৪. মোঃ নজরুল ইসলাম (৪৫), পিতা-মৃত আসমতউল্লাহ, সাং-সন্ধ্যাবাড়ী মধ্যপাড়া, ৫. মোঃ পিলু ফকির (৪৫), পিতা-মোঃ আঃ ছাত্তার প্রাং, সাং-হিজলী, ৬. শ্রী রুবেল (২৪), পিতা-মৃত রামচরণ, সাং-গাবতলী পুরাতন বাজার, ৭. মোঃ মোস্তাফিজুর রহমান (৫০), পিতা-মৃত আঃ গফুর প্রাং, ৮. মোছাঃ সখি (৪৫), স্বামী-মোঃ মোস্তাফিজুর রহমান, উভয় সাং-পুটিমারঘোন, ৯. মোঃ সবুজ মন্ডল (৩৬), পিতা-মোঃ টুকু মন্ডল, সাং-দূর্গাহাটা, ১০. মোঃ হেলাল প্রাং (৩০), পিতা-মৃত মোকাতুল্লাহ, সাং-চকসেকেন্দার,সর্ব থানা-গাবতলী, জেলা-বগুড়াদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সকল আসামী’দের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM