শেরপুরে ৪২৬ বোতল ফেন্সিডিল সহ তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শেরপুরে ৪২৬ বোতল ফেন্সিডিল সহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪। ২ মে বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের জেলখানা মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় সোয়া চার লাখ টাকা।
র্যাব-১৪ কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, শেরপুরের ভিতর দিয়ে ব্যাগে ভরে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-১৪। এসময় কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকা হতে বিক্রির উদ্দেশ্যে গাড়িযোগে গাজীপুরে নেওয়ার পথে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, গাইবান্ধা জেলার সাঘাটা থানার মো. আঃ গফুরের ছেলে আব্দুল আজিজ (৩৪), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মন্টু মিয়ার স্ত্রী মোছা. রুকসানা খাতুন (৩৫) ও ১৪ বছরের এক কিশোরীকে আটক করা হয়। তারা স্বামী-স্ত্রী ও সন্তানের ভুয়া পরিচয় দিয়ে মাদক ক্রয়-বিক্রয় করতো।
গ্রেপ্তারকৃতরা র্যাবের জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM