নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আজ বৃহস্পতিবার ০২ মে, ২০২৪ খ্রি.নরসিংদী জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নরসিংদীর অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা পুলিশ সুপার, জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম মহোদয়।তিনি তার বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদিসহ চাঞ্চল্যকর মামলার বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।এবং পাশাপাশি তিনি সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস. এ. এম.ফজল-ই- খুদা,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)জনাব শামসুল আরেফীন,নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ,জনাব খোকন চন্দ্র সরকারসহ ডিবি নরসিংদী জেলার সকল মামলা তদন্তকারী কর্মকর্তাগণ ও ফোর্স উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM