বগুড়া শিবগঞ্জে প্রতিপক্ষের প্রতিহিংসার বলি বেগুন ক্ষেত
বগুড়া শিবগঞ্জে প্রতিপক্ষের প্রতিহিংসার বলি হলো কৃষকের বেগুন ক্ষেত, উপজেলার চান্দার গ্রামের কৃষক গোপাল চন্দ্রের ২২ শতক জমির বেগুনের গাছ উপড়ে ফেলে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে ।এব্যাপারে সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত গোপাল চন্দ্র।
স্থানীয়রা জানান, রবিবার দিবাগত রাতে গোপাল চন্দ্রের খেত থেকে বেগুনের গাছ কে বা কারা কেটে ফেলেছে।
লিখিত অভিযোগে চান্দার গ্রামের কৃষক গোপাল চন্দ্র (৫০) বলেন, আমার জমি থেকে মাঝে মাঝেই ফসল চুরি হয়।
সকালে বেগুনের জমিতে গিয়ে দেখি সব গাছ উপড়ে ফেলে নষ্ট করেছে কে বা কারা। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে আমার।
শিবগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার বলেন, ক্ষতিগ্রস্ত কৃষককে প্রণোদনা দেয়ার ব্যবস্থা করা হবে।
এব্যাপারে শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM