নেত্রকোনা পৌরসভায় স্যানিটারী ল্যান্ড-ফিল নির্মাণ ও মল স্লাজ শোধনাগার সংস্কার কাজের শুভ উদ্বোধন
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
বাংলাদেশ সরকার,ও এফআইডি ও এডিবি সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর ) প্রকল্প (ইউজিআইআইপি-থ্রী) এর অধীনে নেত্রকোনা পৌরসভায় স্যানিটারী ল্যান্ড-ফিল নির্মাণ ও বিদ্যমান মল স্লাজ শোধনাগার সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।আজ শনিবার দুপুরে নেত্রকোনা পৌরসভার বাহির চাপড়া এলাকায় এই কাজের শুভ উদ্বোধন করেন নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান। নেত্রকোনা পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ফেরদৌস কবীর রুমেল এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাংবাদিক হায়দার জাহান চৌধুরী, নেত্রকোনা চন্দ্রনাথ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম রসুল,কাউন্সিলর শামীম রেজা খান সরল, পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল ইসলাম ও শাহজাহান কবীর প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন রফিকুল ইসলাম হাওলাদার মিলন।পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান বলেন, নেত্রকোনা পৌরসভায় প্রতিদিন ৩০ মেট্রিকটন বর্জ উৎপাদিত হয়। আগে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা এইসব বর্জ বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে পৌর এলাকার বিভিন্ন স্থানে ফেলা হতো। এতে একদিকে যেমন পরিবেশ দূষিত হতো, অপরদিকে পৌর নাগরিকদের চলাচলে সমস্যা হতো। এখন থেকে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা দ্রুত বিভিন্ন এলাকার বাসাবাড়ি থেকে বর্জ শোধনাগারে এনে রি-সাইক্লিনের মাধ্যমে তা থেকে জৈব সার ও ডিজেল উৎপাদন করা হবে। এখান থেকে কোন দুর্গন্ধ ছড়াবে না, পরিবেশেরও কোন ক্ষতি হবে না। অনুষ্ঠানে তিনি পৌরসভার সার্বিক উন্নয়নে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM