চাঁপাইনবাবগঞ্জে ৮ কেজি গাঁজা উদ্ধার , গ্রেফতার -৪।
রাজশাহী ব্যুরো ঃ চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের পৃথক অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার ২৭ এপ্রিল বেলা ১১টায় সদর থানা চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
ওসি মিন্টু রহমান আরো জানান, সদর থানা এলাকায় গ্রেপ্তারী পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারে ডিউটি করাকালীন গত শুক্রবার ২৬ এপ্রিল দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কুমিল্লা জেলা হতে বিপুল পরিমান গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে আসছে। এসময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করে স্বরুপনগর খাসপাড়া এলাকায় চাঁপাইনবাবগঞ্জ - রাজশাহী মহাসড়কের পার্শ্বে অভিযান চালানো হয়।
এসময় একটি বাঁশপাতা রংয়ের কার্টুনসহ চারজনকে আটক করা হয়। এসময় সাক্ষীদের উপস্থিতিতে আটককৃতদের দেহ তল্লাশীকালে মো. নজরুল ইসলাম ওরফে ফয়সালের কাছে থাকা একটি বাঁশ পাতা রংয়ের কার্টুনের ভিতর রক্ষিত বাঁশপাতা কসটেপ দ্বারা পেঁচানো অবস্থায় তিনটি প্যাকেটে দুই কেজি করে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন-কুমিল্লা জেলার চাঁপাপুর থানার বাখড়াবাগ গ্রামের মৃত সেরাজ মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম ওরফে ফয়সাল (২৬), চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মো. সাদেকুল ইসলামের ছেলে মো. সানাউল্লাহ (৩৫), চান্দলাই মহল্লার মৃত লাল মিয়ার ছেলে মো. ফয়সাল আহম্মেদ।
অপরদিকে একই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলাহাট এলাকায় চাঁপাইনবাবগঞ্জ -আমনুরা সড়কে অভিযান চালানো হয়। এই অভিযানে শিবগঞ্জের এক ১৬ বছরের শিশুকে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM