পাবনায় সাড়ে দশ কোটি টাকা দুর্নীতি আত্মীয়করণ অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের তিন (৩) কর্মকর্তা কারাগারে।
বিশেষ প্রতিনিধি আব্দুল হালিম মন্ডল
পাবনায় দুর্নীতি ও অনিয়ম সাড়ে(১০) দশ কোটি টাকার লুটপাটের অভিযোগে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর অগ্রণী ব্যাংকের শাখা ম্যানেজারসহ ৩ জন কর্মকর্তাকে আটকের পর কারাগারে পাঠিয়েছেন আদালত।
২৬ এপ্রিল ৫ টার দিকে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনোয়ার হোসেন সাগর।
সাথিয়া থানা কোট জি আর ও এএসআই মাহবুবুর রহমান জানান, বিকেলে সাঁথিয়া থানা থেকে এনে তাদের আদালতে তোলা হয়। এ সময় কেউ তাদের জন্য জামিন আবেদন করেননি । ফলে আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটককৃতরা হলেন অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখার ব্যবস্থাপক (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) সুজানগর উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা হারুন বিন সালাম, সিনিয়র অফিসার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর এলাকার মৃত জান বক্সের ছেলে আবু জাফর এবং ক্যাশিয়ার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা গ্রামের মৃত শুশীল চক্রবর্তীর ছেলে সুব্রত চক্রবতী।
ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে ৫ সদস্য বিশিষ্ট অডিট টিম কাশিনাথপুর শাখায় অডিটে আসে।
দিনভর অডিট করে তারা ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা আর্থিক অনিয়ম পান।
এ বিষয়ে সাঁথিয়া থানায় ওই শাখার ম্যানেজার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে অভিযুক্ত করে অভিযোগ দিলে পুলিশ বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তাদের তিনজনকে আটক করে।
সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান , অডিটে অনিয়ম ধরা পড়লে ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃক তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। শুক্রবার দুপুরে জিডির ভিত্তিতে আটককৃতদের আদালতে পাঠানো হয়।
পরবর্তী বিষয়টি দুদুক আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM