1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার প্রশ্নপত্র পৌঁছে দিতে গিয়ে ট্যাগ অফিসারের দুই পা হারালেন

ইবিতে ভর্তি পরীক্ষার্থীদের জন্য বন্ধ থাকছে বাস। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২০৫ বার পঠিত

ইবিতে ভর্তি পরীক্ষার্থীদের জন্য বন্ধ থাকছে বাস

তারিকুল ইসলাম , ইবি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শনিবার থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য থাকছে না কোন পরিবহন সেবা। এছাড়া পরীক্ষার দিনগুলোতে পরিবহন সেবা থেকে বঞ্চিত হবে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা যায়, শনিবার সারাদেশে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২২টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে আবেদনকৃত শিক্ষার্থীদের দুপুর ১২টা-১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করবে ১৫ হাজার ১০২ জন ভর্তি পরীক্ষার্থী। এর মধ্যে ‘ক’ ইউনিটে ৬ হাজার ৪৪২ জন, ‘খ’ ইউনিটে ৭ হাজার ২৪৬ জন ও ‘গ’ ইউনিটে ১ হাজার ৪১৪ জন। এ বছর সারাদেশে ভর্তি পরীক্ষায় অংশ নেবে মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন।

বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট কমিউনিটি পেইজ সূত্রে জানা যায়, শনিবার (২৭ এপ্রিল) গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিধায় সংশ্লিষ্ট দিনে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার দিনগুলোতে শিক্ষার্থীদের জন্য সকল প্রকার বাস বন্ধ থাকবে। চলমান থাকবে শিক্ষক ও কর্মকর্তাদের সকল বাস।

এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘যেহেতু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে, সেহেতু ভর্তি পরীক্ষার দিনগুলোতে শিক্ষার্থীদের বাস সেবা বন্ধ থাকবে। তবে যারা রোভার স্কাউটস ও বিএনসিসি সদস্য আছে, তারা ইউনিফর্ম পরে কর্মকর্তাদের বাসে আসতে পারবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD