নরসিংদীতে তীব্র তাপদাহে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়
মোঃ মোবারক হোসেন নাদিম
নরসিংদী জেলা প্রতিনিধি,
নরসিংদী জেলার টানা তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে পৃথক স্কুল মাঠে ইস্তিসকা নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা করেছে মুসল্লিরা।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০ টার দিকে এলাকাবাসীর উদ্যোগে শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে ওই বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়।
দুই রাকাত নামাজের পূর্বে নসিহতপূর্ণ আলোচনা করা হয়। পরে দুই রাকাত নামাজে ইস্তিসকা আদায় শেষে আল্লাহতালার দরবারে দুই হাত তুলে মোনাজাত করেন মুসুল্লিরা। চলমান প্রচণ্ড তাপপ্রবাহের কারণে অতিষ্ঠ মানুষ সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের জন্য এ সময় দুহাত তুলে কান্নাকাটি করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM