রূপগঞ্জে কিশোর গ্যাং, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কিশোর গ্যাং, মাদক নির্মূল, আইনশৃঙ্খলা বিষয়ক ও সর্বজনীন পেনশন স্কিম সক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ এপ্রিল বৃহস্পতিবার মুড়াপাড়া বাজার মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল।
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক হামিদুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সিমন সরকার, ওসি দীপক চন্দ্র সাহা, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কিশোর গ্যাং, মাদক নির্মূল, আইনশৃঙ্খলা উন্নয়নকল্পে সকলকে সজাগ থাকতে হবে। সর্বজনীন পেনশন স্কিম সেবায় সকলকে উৎসাহীত করে আগামীর ভবিষৎকে উজ্জ্বল করতে হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM