মোঃ সুজন খন্দকার ঃ টানা কয়েকদিন ধরে তীব্র তাপদাহের প্রভাবে রাজবাড়ী দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরীঘাটে যাত্রী ও যানবাহন পারাপার কমেছে কয়েকগুন। যাত্রী ও চালকরা বলছেন, খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হচ্ছে না তারা। ফলে প্রভাব পড়েছে ফেরীঘাটে। নেই আগের মত যাত্রী ও যানবাহন। এতে করে অনেকটা কমেছে সরকারী রাজস্ব আদায়।
আজ সকালে দৌলতদিয়ার লঞ্চ ও প্রতিটি ফেরীঘাটে যাত্রী ও যানবাহন পারাপারের দেখা মিলেছে এমন চিত্র।
এবিষয়ে বিআইডব্লিউটিসি'র আরিচা জোন এর ডিজিএম খালেদ নেওয়া জানান,ফেরীর ট্রাফিকে ছোট-বড় মিলিয়ে মোট ১৭টি ফেরী স্বচল থাকলেও,তীব্র তাপদাহের কারণে ফেরীঘাটে যাত্রী ও যানবাহন চলাচল নেই বলেই চলে। সেইসাথে প্রচন্ড গরমে ফেরীর ইঞ্জিনে আগুন লাগার সম্ভাবনা বেড়েছে বহুগুন। তাই ফেরীগুলো খুবই সাবধানতা অবলম্বন করে ইঞ্জিন ঠান্ডা রেখে চলাচল করছে। তবে তাপদাহের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে যাত্রী ও যানবাহন বাড়বে বলে জানান এই কর্মকর্তা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM