গোদাগাড়ীতে ৬ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার।
রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীর গোদাগাড়ী হতে ৬ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ মো: এজাজুল হক ঝাবু (২৮) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৩টায় গোদাগাড়ী থানাধীন মাটিকাটা ক্যানেলপাড়া গ্রাম হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মো: এজাজুল হক ঝাবু রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়ার মানিকচক গ্রামের মৃত: আব্দুল লতিফের ছেলে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন মো: রফিকুল আলম (অতিরিক্ত পুলিশ সুপার) ডিএসবি।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন , রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাটিকাটা ক্যানেলপাড়া গ্রামে পদ্মা নদীসংলগ্ন কলবাগানের মধ্যে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার, রাজশাহী’র নির্দেশে এসআই (নিরস্ত্র) মো: ইনামুল হক ও তার সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাত ৩টায় সেখানে অভিযান চালিয়ে মাদক কারবারী মো: এজাজুল হক ঝাবুকে গ্রেফতার করে । এসময় ঝাবুর ডান হাতে থাকা একটি সাদা রংয়ের প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত ১৩টি সাদা স্বচ্ছ পলিথিনে মুখ বন্ধ অবস্থায় বাদামি বর্ণের গুড়াপদার্থ অবৈধ মাদকদ্রব্য ৬ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
তিনি আরও জানান, অপর একজন সহযোগী মাদক কারবারী মো: মুনিরুল ইসলাম (৪০) ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতার মাদক কারবারীর বিরূদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM