কাটাখালী থানার অভিযানে ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার।
রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো: সুমন আলী (২৯) রাজশাহী মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর নগর পাড়া এলাকার মো: ইনসান আলীর ছেলে। সে বর্তমানে নগরীর রাজপাড়া থানার পিয়াজুর মোড়ে বসবাস করত।
ঘটনা সূত্রে জানা যায়, আসামি সুমন আলীর বিরুদ্ধে রাজশাহী আদালতে ছিনতাই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আরএমপি'র কাটাখালী থানায় মুলতবি ছিল। আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কাটাখালী থানা পুলিশ। গতকাল ২২ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ বিকালে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারেন, আসামি সুমন আলী রাজপাড়া থানার লক্ষীপুর এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুর রহমানের নেতৃত্বে এসআই সুমন কুমার সাহা ও তাঁদের টিম গতকাল ২২ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল সাড়ে ৪ টায় অভিযান পরিচালনা করে আসামি সুমন আলীকে রাজপাড়া থানার লক্ষীপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য গ্রেপ্তারকৃত আসামি সুমন আলীকে গত ২৫ জুন ২০২৩ খ্রিস্টাব্দ রাজপাড়া থানার দাসপুকুর এলাকায় ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM