পাটগ্রামে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
পাটগ্রাম প্রতিনিধিঃ মোঃ মিনাজ ইসলাম
লালমনিরহাট পাটগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন অডিটোরিয়ামে গতকাল সকাল ১১ টায়
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এলডিভিপি'র সহযোগীতা এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোতাহারুল ইসলাম। এসময় পৌর মেয়র মোঃ রাশেদুল ইসলাম সুইট,উপজেলা আওয়ামীলীগে সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, মোঃ রুহুল আমিন বাবুল, সিনিয়র সহসভাপতি, মোঃ আব্দুল ওহাব প্রধান,
সহকারী কমিশনার ভূমি মোঃ আব্দুল ওয়াজেদ সহ সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM