মোঃ সুজন খন্দকার ঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকা হতে ১৬০ বোতল ফেনসিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। সেইসাথে জব্দ করা হয়েছে মাদক বহনে ব্যবহৃত ০২টি মোটরসাইকেল।
বুধবার ১৭ই এপ্রিল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট এলাকা হতে তাদের আটক করা হয়।
এরা হলো, মাদক ব্যবসায়ী ১। মোঃ আঃ সামাদ (৩০) ও ২। রিয়াজ শরিফ ওরফে শাহিন (৩২)
এরা দুইজন কুষ্টিয়া জেলার ইসলামি বিশ্ববিদ্যালয় থানার এলাকার বাসিন্দা।
র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার শাইখ আক্তার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, কুষ্টিয়া হতে মাদক নিয়ে মোটরসাইকেল যোগে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল তারা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM