নেত্রকোণায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে নেত্রকোণার পূর্বধলায় উপজেলা প্রশাসন আয়োজিত "ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোণা -৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আহমদ হোসেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ সাদিকুল জাহান রিদানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।বক্তারা, হাজার বছরের শ্রষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদান ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM