গোমস্তাপুরে তরুণীকে মারধরের কারণে পুলিশের হাতে তিনজন আটক।
রাজশাহী ব্যুরো ঃচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার একটি বাড়িতে প্রেমের স্বীকৃতি (বিয়ের) দাবিতে অবস্থান নেয়া তরুণী (২৫)কে মারধরের ঘটনায় ২ মহিলাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে রহনপুর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের নুনগোলা মাস্টারপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, প্রেমিকের ছোট ভাই মৃত ফটিক আলীর ছেলে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান( ২৪), প্রেমিক ফরহাদ রেজা মিলনের স্ত্রী তোহুরা খাতুন ঝরনা( ২৫) ও মিলনের মা ফেরদৌসী বেগম (৪৩)। এরআগে সোমবার ১৫ এপ্রিল রাতে এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন ওই তরুণী। সে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ গণমাধ্যমকে জানান, ওই তরুণী মামলা দায়ের করার পর পুলিশ ৩ জনকে আটক করে । আটককৃতদের মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM