পদোন্নতিপ্রাপ্ত পুলিশের র্যাংক ব্যাজ পরালেন পুলিশ কমিশনার
রাজশাহী ব্যুরো ঃ আরএমপির সম্মানিত কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম মহোদয় আজ মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদরদপ্তরে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত নায়েক মো: আবু জাফর, নায়েক মো: রউফুল করিম ও নায়েক মো: লিয়াকত আলীকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় পুলিশ কমিশনার মহোদয় পদোন্নতিপ্রাপ্তদের উষ্ণ অভিনন্দন জানান ও ভবিষ্যৎ জীবনে তাদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
র্যাংক ব্যাজ পরিধানের সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ হেমায়েতুল ইসলাম ও উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM