
রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ২৬ লিটার মদসহ এক যুবক গ্রেপ্তার
মো. আজমল হোসেন
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
'চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে', এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে রাজবাড়ীতে পুলিশের নিয়মিত অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে জেলার বালিয়াকান্দি উপজেলা থেকে ২৬ লিটার মদ সহ আনিছুর রহমান (৪০) নামে ১ যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মদসহ গ্রেপ্তারকৃত যুবক উপজেলার খোর্দ্দ মেগচামী এলাকার আ. সালাম শেখ এর ছেলে।
জানাযায়, শুক্রবার (০৭ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে এসআই সনজিব জোয়াদ্দার এসআই দীপন কুমার মন্ডল, সঙ্গীয় অফিসার ফোর্সসহ জেলার বালিয়াকান্দি উপজেলাধীন খোর্দ্দ মেগচামী এলাকার মো. মুকুল মৃধা'র বসত বাড়ীর দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর হতে ২৬ লিটার মদ সহ ঐ যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
শনিবার (০৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান খান। তিনি আরও জানান, মদসহ গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM