রূপগঞ্জে ঈদ পূণর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত।
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন পিতলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯৯৭ সালের ব্যাচের আয়োজনে প্রথমবারের মতো ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।সোমবার স্থানীয় পূর্বাচল শীতলক্ষ্যা রিসোর্ট প্রাঙ্গনে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।দিনব্যাপ এ আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল্লাহ মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ওবায়দুল মজিদ জুয়েল মাস্টার,রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভূইয়া রানু,নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক সফল সহ সভাপতি মনিরুজ্জামন ভূঁইয়া মনির,আব্দুল হামিদ ও রূপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ খান জয় সহবসকল শিক্ষকরা অংশ নেন।১৯৯৭ সালের সহপাঠী বন্ধু মহল ছাড়াও স্কুলের বর্তমান শিক্ষার্থীরা দিনভর ২৭ বছর পূর্বের নানা স্মৃতিচারণ নাচ গান আবৃত্তি সহ নানা আয়োজনে পালন করেন পূর্ণমিলনী।অনুষ্ঠান শেষে ১৯৯৭ ব্যাচের পক্ষ থেকে বিদ্যালয় সংশ্লিষ্ট গুণীদের সংবর্ধনা জানানো হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM