আক্কেলপুর উপজেলা নির্বাচনে নমিনেশন দাখিল করলেন মোকসেদ আলী মাস্টার
মোস্তাফিজুর রহমান, রাজশাহী ব্যুরো
জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূলের পছন্দের শীর্ষে রয়েছেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের দীর্ঘদিনের দায়িত্বপ্রাপ্ত সাবেক সভাপতি আলহাজ্ব মোকসেদ আলী মাস্টার । তিনি আজ সোমবার ১৫ এপ্রিল জয়পুরহাট জেলা নির্বাচন অফিসে উপজেলা চেয়ারম্যান পদে তার নমিনেশন ফরম জমা দিয়েছেন । নমিনেশন জমা দেওয়ার সময় তার সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । জানাগেছে ,উপজেলার প্রতিষ্ঠিত ব্যাবসায়ী , দক্ষ রাজনৈতিক সংগঠক, আদর্শিক - পরীক্ষিত , পরিচ্ছন্ন ব্যাক্তি ইমেজ , দলের জন্য নিবেদিত প্রাণ, স্থানীয় সংসদের বিশ্বস্ত সৈনিক । মোকসেদ আলী মাস্টার একজন যোগ্য প্রার্থী হিসেবে উপজেলায় সকলের কাছে আলোচিত।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM