রাজশাহী শিক্ষা বোর্ডে ১লা বৈশাখ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত।
রাজশাহী ব্যুরো ঃআজ (০১ বৈশাখ ১৪৩১/১৪ এপ্রিল ২০২৪ শুক্রবার) বাঙালি জাতির গৌরব ও অহংকার বাংলা নববর্ষ ১৪৩১
উদযাপন উপলক্ষে সকাল ০৯:৩০ টায় রাজশাহী শিক্ষা বোর্ডে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী
শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের ‘জাতীয় সংগীত' ও ‘এসো হে বৈশাখ' গান পরিবেশনের মাধ্যমে
আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানের শুরুতে রাজশাহী শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম বাংলা নববর্ষের
ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে চমৎকার বক্তব্য রাখেন। তিনি বলেন, “বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির গর্ব এবং
একটি ঐতিহাসিক তাৎপর্যময় অধ্যায়। মুঘল সম্রাট আকবর আনুষ্ঠানিকভাবে এ বাংলা সন প্রবর্তন করেন। এটি
একটি সার্বজনীন সেক্যুলার উৎসব তাই বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার জন্য পয়লা বৈশাখ পালন অত্যন্ত
জরুরি।”
এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক
জনাব লিটন সরকার, উপ-সচিব(ভান্ডার) জনাব মোহা. দুরুল হোদা, মো. রবিউল ইসলাম এবং অতিথি শিল্পী
হাসিনা বীথি। বাঁশিতে মধুর সুর তুলেন উপ-সচিব (প্রশাসন) জনাব মো. ওয়ালিদ হোসেন এবং চমৎকার নৃত্য
পরিবেশন করে শিশু শিল্পী লাইবা জেমিমা। বর্ষবরণ অনুষ্ঠানে বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারী স্বতঃস্ফুর্তভাবে
অংশগ্রহণ করায় চেয়ারম্যান মহোদয় আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM