1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ জন গ্রেপ্তার। পাঁচবিবি সীমান্ত পাহাড়ায় বিজিবির সঙ্গে আনসার ও গ্রাম পুলিশ। বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।

ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনে ৩ জনের প্রাণঘাতি – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৪৭৭ বার পঠিত

ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনে ৩ জনের প্রাণঘাতি

আন্তর্জাতিক


অধিকৃত পশ্চিম তীরে পৃথক ঘটনায় তিন জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনা। শুক্রবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয়। খবর কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে নাবলুস শহরে ইসরাইলি সেনাদের অভিযানে হামজা মকবুল ও খাইরি শাহীন নামের দুই জন প্রাণ হারান। অন্যদিকে ওইদিনই রামাল্লাহর উম সাফা গ্রামে আব্দুল জাওয়াদ নামের আরেক ব্যক্তি ইসরাইলিদের গুলিতে নিহত হন।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নাবলুসে ইসরাইলিদের অভিযানকে স্থানীয়রা ‘আগ্রাসন’ বলে আখ্যা দিয়েছেন।
ইসরাইলি বাহিনী দুই ব্যক্তির খোঁজে নাবলুস শহরে এই অভিযান চালিয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে একজন আল-আকসা শহীদ ব্রিগেড গ্রুপের সঙ্গে যুক্ত বলে নিশ্চিত করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৬ জুলাই) পশ্চিম তীরে একটি অবৈধ ইসরাইলি বসতির কাছে এক ফিলিস্তিনির গুলিতে ১ ইসরাইলি সেনা নিহত হয়েছে। জবাবে ইসরাইলি বাহিনীর পাল্টা গুলিতে নিহত হয়েছেন ওই ব্যক্তিও।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, চলতি সপ্তাহে জেনিনে ইসরাইলের দুদিনের সামরিক আক্রমণের জবাবে এই হামলা চালানো হয়েছে। তাদের সদস্যই এই হামলা চালিয়েছিল।
ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের কেদুমিম বসতির আক্রমণকারী ব্যক্তির গাড়িটিকে পরীক্ষা করার জন্য থামানো হয়েছিল। পরে গাড়ি থেকে না নেমেই ওই ব্যক্তি ইসরাইলি বাহিনীর সদস্যদের ওপর গুলি চালালে ঘটনাস্থলেই এক সেনাকে মৃত ঘোষণা করা হয়। আক্রমণকারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে ইসরাইলি বাহিনী তাকে ধাওয়া করে এবং চিহ্নিত করে গুলি করে হত্যা করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD