রাজশাহীতে ধর্মীয় ভাব গাম্ভীর্যে ও আনন্দ উদ্দীপনায় ঈদ উদযাপন।
রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীতে ঈদের জামাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাজশাহী বিভিন্ন ঈদগাহে এই মোনাজাত হয়।
রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় হযরত শাহ মখদুম ঈদগাহ ময়দানে। এখানে নামাজ আদায় করেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু, বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, জেলা প্রশাসক শামীম আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ঈদের নামাজ শেষে দেশ-জাতির কল্যাণ, বিশ্ব শান্তি কামনা করে মোনাজাত করা হয়। রাজশাহীতে ঈদের দ্বিতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয় মহানগর টিকাপাড়া ঈদগাহে। সাহেববাজার বড় রাস্তায় হয়েছে তৃতীয় বৃহত্তম ঈদ জামাত।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM