সাভার গেন্ডা টিয়াবাড়ি আগুনে ৫টি ঘর পুড়ে ছাই।
মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার
৯ এপ্রিল রোজ মঙ্গলবার সাভার পৌরসভার ৯নং ওয়ার্ডের গেন্ডা টিয়াবাড়ি এলাকায় সন্ধা ৬.৪৫ মিনিটের সময় হাজী মোঃ শান্ত মিয়ার ৬/বি বাড়ির আধা পাকা টিন সেড ঘরে আগুন লাগে।
আগুন লাগার সাথে সাথে প্রাথমিক পর্যায়ে এলাকাবাসি আগুন নিয়ন্ত্রনে চেষ্টা করেছে।
অত্র এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শেখ নুর ইসলাম ম্যান ফর ম্যান ফোর্স এর নির্বাহি পরিচালক মোঃ রাজিবুল ইসলামকে কল করে বলেন টিয়াবাড়ি আগুন লেগেছে।
মোঃ রাজিবুল ইসলাম খবর পেয়ে সাথে সাথে সাভার ফায়ার সার্ভিস স্টেশনে কল করেন এবং তিনি নিজেই ঘটনা স্থলে চলে যান।
সাভার ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করেন।
আগুনের ঘটনায় কোন হতাহত হয়নি, তবে ৫টি টিন সেড ঘর পুড়ে গেছে। প্রতিটি ঘরের ভিতরে একটি ফ্রিজ, ১টি টিভি, ১টি ফ্যান, ১টি খাট, কাপড় ও ব্যাবহার যোগ্য জিনিষ পত্র ছিলো। সব পুড়ে ছাই হয়ে গেছে। প্রতিটি পরিবারের ঘরে ব্যাবহার করার মত আর কিছুই নাই।
সাভার ফায়ার স্টেশন কর্মকর্তা বলেন, আমরা আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে যাই এবং অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হই।
তবে ঘটনা স্থলে পৌছাতে রাস্তায় বিগ্ন ঘটে। সাভার হাইওয়ে রাস্তা দিয়ে টিয়াবাড়ি যাওয়ার রাস্তায় কিছুদিন আগে কাজ করেছে, সেই রাস্তার শেষ ভাগে জয়েন্ট হাইওয়ে রাস্তার সাথে সম্পন্ন করা হয়নি বলে গাড়ি নিয়ে ভিতরে যাওয়া যায়নি। আমরা পরবর্তিতে অন্য রাস্তা দিয়ে ছোট একটি গাড়ি ঢুকাতে পেরেছি। যদি রাস্তা ঠিক থাকতো আরো দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌছাতে পারতাম।
ফায়ার কর্মকর্তা আরো বলেন, এই রাস্তা সম্পন্ন করার জন্য পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা ও বাড়িওয়ালা হাজী মোঃ শান্ত মিয়া ৫টি ঘরের ভিতরে থাকা মালামাল ক্ষতি সম্পর্কে ধারনা করেছেন আনুমানিক ৬ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে।
ম্যান ফর ম্যান ফোর্সের নির্বাহী পরিচালক মোঃ রাজিবুল ইসলাম বলেন, আগুনের ভয়াবহ দুর্ঘটনা এড়াতে জনগন সবাইকে সচেতন হতে হবে। প্রতিটি ঘর, বাড়ি, অফিস, কারখানা, ফ্যাক্টরি, প্রতিষ্ঠানের ভিতরে বাহিরে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিদ্যুৎ এর বোর্ড, সুইজ, গ্যাসের লাইন চেক করে ঠিক রাখতে হবে।
আগুনের ভয়াবহতা বৃদ্ধি রোধে ফায়ার এ্যাস্টিংগুইসার বোতল সংগ্রহ করা এবং প্রতিটি বাড়িতে যাওয়ার রাস্তা প্রশস্থ করার অনুরোধ করেছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM