সাভারে যাত্রীদের পিটুনীতে বাস চালক ও হেলপারের মর্মান্তিক মৃত্যু।
মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার
সাভারে যাত্রীদের মারধরের শিকার হয়ে একটি বাসের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) এলাকায় এই মারধরের ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইতিহাস পরিবহনের চালক গাজীপুরের টঙ্গী এলাকার সোহেল রানা বাবু (২৬) ও একই বাসের সুপারভাইজার ময়মনসিংহ ফুলপুর এলাকার হৃদয় (৩০)।
জানা যায়, ঈদের ছুটিতে বাড়িতে যাওয়া যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের সঙ্গে ওই বাসের চালক ও হেলপারের বাগবিতণ্ডা হয়।
এর জেরে মারধরের শিকার হয়ে গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি হন চালক ও হেলপার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তাদের মৃত্যু হয়।
পুলিশ জানায়, বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের হামলার শিকার হন ইতিহাস পরিবহনের বাস চালক ও সুপারভাইজার। মারধরে গুরুতর আহত হন তারা। তাদের গাজীপুরের কাশিমপুরের তেতুইবাড়ি এলাকার শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM