শিবপুরে ইউএনও'র উদ্যোগে ৬৫০ টাকায় গরুর মাংস
মাহবুব খান: নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করা হচ্ছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইউএনও শাহ্ মোঃ সজিব এর উদ্যোগে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
জানা গেছে, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে মানুষ ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস ক্রয় করে খুব খুশি।
উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীব এর এই অনন্য মানবিক উদ্যোগে উপকৃত হচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।কারণ স্থানীয় বাজারে ১ কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে,যা অনেকেরই ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, রমজান মাসে বাজার দর স্থিতিশীল রাখতে ২৯টি খাদ্যসামগ্রীসহ পণ্যের দাম নির্ধারণ করেছে সরকার। এ কর্মসূচির ধারাবাহিকতায় ৬৫০ টাকা দরে গরুর মাংস বিক্রি কার্যক্রম শুরু করেছি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM