রাজশাহীতে মৃত ও গুরুতর আহত সরকারি ২৫ কর্মচারীর পরিবার পেলেন ১ কোটি ৮০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক ।
রাজশাহী ব্যুরো ঃরাজশাহীতে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ ও গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষম ২৫ জন কর্মকর্তা-কর্মচারীর পরিবারের সদস্যদের মাঝে ১ কোটি ৮০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক শামীম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।
এসময় জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, এই চেক কিছুটা হলেও অসহায় পরিবারের অনেক কাজে আসবে। পরিবারের ভরণ -পোষণের পাশাপাশি সন্তানদের পড়াশুনাসহ অন্যান্য কাজে ব্যয় করতে পারবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন , নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অয়ন ফারহান শামস প্রমুখ।
উল্লেখ্য, রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী রাজশাহী পিএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নার্গিস আক্তার বানুর পরিবারকে ৮ লাখ টাকা, বোয়ালিয়া ভূমি অফিসের প্রসেস সার্ভার আজিজুর রহমানের পরিবারকে ৮ লাখ টাকা, পুলিশ সুপার কার্যালয়ের কনস্টেবল আমিরুল ইসলামের পরিবারকে ৮ লাখ টাকা এবং আরো একজনের পরিবারকে ৪ লাখ টাকা সহ ২৫ জনের পরিবারের মাঝে ১ কোটি ৮০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM