নওগাঁ জেলা প্রেস ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে
আবু রায়হান রাসেল নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ঐতিহ্যবাহী জেলা ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে,শনিবার বিকালে ক্লাবের সম্মেলন কক্ষে, মোঃ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মুহাম্মাদ রাশিদুল হক (পিপিএম)।
এছাড়াও , ক্লাবের সকল সিনিয়র ও জুনিয়র সদস্য বৃন্দ বিভিন্ন শ্রেণিপেশার সম্মানীয় ব্যক্তিব বর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন সাংবাদিকরা সমাজের দর্পন। সাংবাদিকের চোখ দিয়েই সরকার সমাজের বিভিন্ন সমস্যা দেখেন এবং সমাধান করেন। তাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও লাখো শহীদের বুকের তাজা রক্তের বিনিময়ে পাওয়া একটি সুখি-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের ব্যাপক ভূমিকা’রয়েছে ।তাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে স্বচ্ছতা ও ন্যায়ের পক্ষে থেকে তথ্য সমৃদ্ধ সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করার প্রতি আহ্বান জানান অতিথিরা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM