রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশের অভিযানে আটক-৮
রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরী’র চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: ফরিদ হাওলাদার (৭০), মো: রাসেল সওদাগর (৩৬), মো: মিন্টু (৪৪), মো: আ: রহিম (৪৪), মো: মানিক (৪০), মো: লিটন শেখ (৩২), মো: আনোয়ার হোসেন (৪৫) ও মো: সিরাজ মিয়া(৫০)। তারা সকলেই নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা যায়, আজ ৭ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ (৬ এপ্রিল দিবাগত) রাত ১২:৪০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মো: শরিফুল রায়হান ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম আজ ৭ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ (৬ এপ্রিল দিবাগত) রাত ১২.৫০ টায় চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি'র চন্দ্রিমা থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM