যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ল'এনফোর্সমেন্ট অফিসার্স এ্যাসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট নির্বাচিত আব্দুল্লাহ আরেফ
বিশেষ প্রতিনিধি ঃ যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ল এনফোর্সমেন্ট অফিসার্স এসোসিয়েশনের আইএলইওএ) বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক নৌ পুলিশ প্রধান মো. আব্দুল্লাহ আরেফ।
২০ তম বিসিএসের মাধ্যমে পুলিশে যোগ দেয়া সিনিয়র এই পুলিশ কর্মকর্তা জানান, তিনি আইএলইওএ’র প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে ভূমিকা রাখবেন।
প্রসঙ্গত, আইএলইওএ বিশ্বের বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ ও চৌকষ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি সংগঠন। এ সংগঠনে পারস্পরিক মতবিনিময় ছাড়াও জনগণকে আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে কীভাবে আরও উন্নত সেবা দেয়া যায়, সেসব নিয়ে নিয়মিত সভা ও সেমিনার আয়োজন করা হয়ে থাকে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM