পোরশা উপজেলা চেয়ারম্যানের মোবাইল নাম্বার হ্যাকিং।
রাজশাহী ব্যুরো ঃ নওগাঁ জেলার পোরশা উপজেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরীর হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার হ্যাক করেছেন হ্যাকারেরা।
আজ শুক্রবার ০৫ এপ্রিল বেলা দুটার পর থেকে তার মোবাইল নাম্বার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ থেকে বিভিন্ন জনের কাছ থেকে মেসেজ দিয়ে টাকা চাওয়া হচ্ছে বলে খবর পাওয়া গেছে । তাৎক্ষণিক ফেসবুক লাইভে এসে উপজেলা চেয়ারম্যান এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি বলেন আমার নির্বাচনী প্রচারণা বিঘ্ন সৃষ্টি করার লক্ষ্যে এবং আমার ভোটারদের ভুল বুঝানোর উদ্দেশ্যে এমনটাই করেছেন বলে তিনি অভিযোগ করেন।
উপজেলার জনগণের উদ্দেশ্যে তিনি সাবধানতা অবলম্বন করার জন্য বলেন আপনারা বিভ্রান্ত হবেন না কাউকে টাকা দেবেন না আমি এটা করি নাই আমি আইনগত ব্যবস্থা নিচ্ছি সব ঠিক হয়ে যাবে।
তার দুটি মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার হ্যাক হয়েছে বলে জানান তিনি ।
বেলা চারটার পর থেকে বিভিন্নভাবে হ্যাকারদের সঙ্গে যোগাযোগ করেও ব্যর্থ হয়েছেন বলেও কয়েকজন হোয়াটস্যাপ মেসেঞ্জার ব্যবহারকারী গণমাধ্যমকে তথ্য দিয়েছেন।
উপজেলায় তার ভোটারদের মধ্যে বিভ্রান্তি করার লক্ষ্যে এমনটাই করেছেন বলে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরীর অভিযোগ ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM