পত্নীতলায় শত্রুতার জের ধরে রাসায়নিক প্রয়োগ করে ৩ বিঘা জমির ধান পুড়িয়ে দিলেন আপন ভাই
মোঃ মোস্তাফিজুর রহমান
ধামইরহাট প্রতিনিধি
নওগাঁর পত্নীতলা আকবরপুর ইউনিয়নের কমলপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ৩ বিঘা জমিতে রাসায়নিক স্প্রে প্রয়োগ করেন মোতালেব হোসেন এবং তার স্ত্রী ফিরোজা বেগম।
ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান জানান নিম্ন তফসিল বনিত সম্পত্তি আমার পৈএিক সম্পতি। আমি চলতি মৌসুমে ধান রোপন করে পরিচযা করে আসতেছি। এই দিয়ে চার বার এই জমিতে রাসায়নিক প্রয়োগ করে ক্ষতি করেছেন আমার অনুমানিক প্রায় এক লক্ষাধিক টাকার ক্ষতি করেছে।এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রান নাশের হুমকি প্রদান করে। তাই আমি পত্নীতলা থানায় এজাহার দিয়েছি এই মর্মের পরিপেক্ষিতে সাংবাদিকরা বিবাদী সঙ্গে কথা বলতে চাইলে স্থানীয় গ্রামবাসীরা কন্টাক নাম্বার দিতে ভয় পেয়ে জানান কন্টাক নাম্বার ও তার বিষয়ে কথা বলে তাদের জমিতে রাসায়নিক প্রয়োগের আশঙ্কা রয়েছে আরো জানান রাসায়নিক প্রয়োগ করার দিন থেকেই তাদের বাসায় তালা ঝুলানো থাকে। এবারও বিষ প্রয়োগ করে পালিয়ে রয়েছে মোতালেব ও তার স্ত্রী ফিরোজা বেগম। এ বিষয়ে সাংবাদিক পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফ্ফর রহমানের সঙ্গে যোগাযোগ করলে সাংবাদিকদের জানান এজাহার প্রক্রিয়াধীন রয়েছে।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM