নওগাঁয় অবৈধ মাংসের দোকান বন্ধের দাবিতে মানববন্ধন
আবু রায়হান নওগাঁ প্রতিনিধি :
নওগাঁয় অবৈধ মাংসের দোকান বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় শহরের পৌর মাংস বাজারের সামনে নওগাঁ পৌর মাংস ব্যবসায়ী সমিতির আয়োজনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নওগাঁ পৌর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন নওগাঁ পৌর মাংস ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মাজেদুর রহমান মাজেদ, সাধারণ সম্পাদক মোরাদ খান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম প্রমূখ। এসময় বক্তারা বলেন, সদর উপজেলার মাদারমোল্লা গ্রামের বাবুর ছেলে রিমন হোসেন র্দীঘদিন থেকে মাংস বাজারের সামনে অবৈধ ভাবে, পেশীশক্তির বলে ভুয়া কাগজ তৈরি করে এবং সমিতির সদস্য না হয়ে বিনা লাইসেন্সে মাংসের দোকান দেয়ার চেষ্টা করে আসছে। বক্তরা আরো বলেন যদি ওই অবৈধ মাংস ব্যবসায়ী মাংসের দোকান শুরু করে তাহলে আমরা সব সমিতির মাংসের দোকান অনির্দিষ্ট কালেন জন্য বন্ধ করে দিবে বলে তারা হুঁশিয়ারি দেন। উক্ত মাবনবন্ধনে প্রায় শতাধিক মাংস ব্যবসায়ী অংশগ্রহন করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM