1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

আর এম পি ডিবির অভিযানে নিষিদ্ধ আতশবাজি ও পটকা উদ্ধার : গ্রেফতার -২। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২১৪ বার পঠিত

আর এম পি ডিবির অভিযানে নিষিদ্ধ আতশবাজি ও পটকা উদ্ধার : গ্রেফতার -২।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ লক্ষ্য ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার নিষিদ্ধ আতশবাঁজি ও পটকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: মারুফ হোসেন (২৪) ও মো: নিয়ামত আলী (২১)। তারা রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনির মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ রাত সাড়ে ১০ টায় আরএমপি ডিবি’র এসআই মো: আ: করিম তালুকদার ও তাঁর টিম মহানগরীতে রাত্রীকালীন ডিউটি করছিলেন। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি এলাকায় দুই ব্যক্তি তাদের বাড়িতে আমদানী নিষিদ্ধ বিভিন্ন ধরনের আতশবাঁজি ও পটকা মজুত করে বিক্রি করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম গতকাল রাত পৌনে ১১ টায় রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি এলাকায় অভিযান করে আসামি মারুফ ও তার ভাই নিয়ামত আলীকে গ্রেপ্তার করে। এসময় আসামিদের বাড়ির একটি কক্ষ তল্লাশি করে ১ লক্ষ্য ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন নিষিদ্ধ আতশবাঁজি ও পটকা উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা সাহেব বাজার আরডিএ মার্কেটের আরিফ নামক এক ব্যক্তির কাছ থেকে উক্ত আতশবাঁজি ও পটকাগুলো ক্রয় করেছে। তারা দীর্ঘদিন যাবৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন মার্কেটে আতশবাঁজি ও পটকা সরবরাহ ও বিক্রি করে থাকে বলেও জানায়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD