শিবপুরে প্রান্তিক জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
মাহবুব খান, নরসিংদী: নরসিংদীর শিবপুরে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রান্তিক জনগণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ৩ শ" দুস্থ অসচ্ছল পরিবারের হাতে এসব উপহার তুলে দেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। প্রতি প্যাকেট ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, সেমাই ১কেজি ও নুডুলস ৩ প্যাকেট।
উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো: সজীব এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান রাসেল, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল,শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো: আলমগীর,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী,শিবপুর প্রেস ক্লাবের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শেখ মানিকসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM